হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

by Abid vs36

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পৃথক বিমান হামলা চালিয়ে মুক্তিকামী সশস্ত্র সংগঠন হামাসের দুই ফিল্ড কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনীর দেওয়া তথ্য মতে, শনিবার (১ আগস্ট) দক্ষিণ গাজায় নিখুঁত বিমান হামলা চালিয়ে হামাসের এলিট নুখবা বাহিনীর স্পেশাল সেল কমান্ডার সালেম জামাল আবদ আল-রহমান আবু লাবাদকে হত্যা করা হয়। আইডিএফ-এর দাবি, আবু লাবাদ ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় নির ওজ কিবুতজে সংগঠিত হামলায় সরাসরি যুক্ত ছিলেন।

বিজ্ঞাপন
banner

অন্যদিকে, পৃথক আরেকটি অভিযানের তথ্য জানিয়ে ইসরাইলি বাহিনী জানায়, শুক্রবার মধ্য গাজার আল-মাগাজি এলাকায় পরিচালিত বিমান হামলায় হামাসের স্থানীয় ‘মাগাজি ব্যাটালিয়ন’-এর প্রধান কমান্ডার মুহাম্মদ আবদ আল-নাসের মুহাম্মদ খাতিব নিহত হন।

তবে ইসরাইলি সেনাবাহিনীর এই জোড়া দাবির বিষয়ে হামাসের সামরিক শাখা বা সংশ্লিষ্ট দায়িত্বশীলদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া বা সত্যতা নিশ্চিত করা হয়নি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222