বাংলাদেশ খেলাফত মজলিস ফতুল্লা থানা দক্ষিণ শাখার নতুন কমিটি গঠন

by hsnalmahmud@gmail.com

গতকাল যোহরের নামাজের পর বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের অন্তর্গত ফতুল্লা থানা দক্ষিণ শাখার নতুন কমিটি গঠন করা হয়। এতে হাফেজ মাওলানা ওমর ফারুককে সভাপতি এবং মাওলানা অজিউল্লাহকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ পাঠ করান কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি শায়খুল হাদীস মাওলানা মামুনুর রশীদ।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী হাফেজ মাওলানা আবু সাঈদ, সহ-সভাপতি মুফতি রশীদ আহমদ, মহানগর সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী আল-আমিন রাকিব, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাকিব সাইফী এবং সহ-অফিস সম্পাদক মাওলানা আব্দুল্লাহ বিন রফিক।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222