খুলনায় বিষাক্ত মদপানে আজকের ২ জনসহ মোট ৭ জনের মৃত্যু

by amirulislamluqman20@gmail.com

খুলনায় বিষাক্ত মদপানে আরও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে গত চারদিনে খুলনা জেলা ও মহানগরীতে প্রাণ হারালেন মোট ৭ জন।

নিহত দু’জন হলেন, থুকড়ো বাজার এলাকার বাসিন্দা রেজওয়ান গাজীর ছেলে রবিউল গাজী এবং একই এলাকার বাসিন্দা জাবের সরদারের ছেলে রাসেল সরদার।

বিজ্ঞাপন
banner

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ জুলাই) রাতে তারা দু’জনই স্পিরিট জাতীয় অ্যালকোহল পান করেন। রাতেই রবিউলের অবস্থার অবনতি হলে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানিয়ে মরদেহ দাফন করেন, ময়নাতদন্ত হয়নি।

অন্যদিকে রাসেল সরদার (৩৫) অসুস্থ হয়ে পড়লে তাকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তারও মৃত্যু হয়। পরে তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, সংবাদ পেয়ে আমরা পুলিশ পাঠিয়েছি। রবিউল গাজী ও রাসেল সরদার নামে দু’জন মারা গেছেন।

এর আগে শুক্রবার ও শনিবার বিকেলে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় ৫ জনের মৃত্যু হয়। তারা হলেন—বয়রা সেরের মোড় এলাকার বাবু (৫০), মধ্যপাড়ার সাবু (৬০), জংশন রোডের গৌতম কুমার বিশ্বাস (৪৭), আজিবর (৫৯) এবং পাবলিক কলেজের পেছনের এলাকার তোতা (৬০)। তোতার মরদেহ বরিশালের গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222