পহেলগাম হামলায় ভারতীয়রা জড়িত: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী চিদম্বরমের বিস্ফোরক দাবি

by amirulislamluqman20@gmail.com

ভারতের জম্মু-কাশ্মীরের পর্যটন কেন্দ্র পহেলগামে ২০২৫ সালের এপ্রিল মাসে সংঘটিত প্রাণঘাতী হামলার পেছনে পাকিস্তান নয়, বরং ভারতীয় নাগরিকরাই জড়িত ছিলেন, এমন বিস্ফোরক দাবি করেছেন ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পি. চিদম্বরম।

সোমবার (২৮ জুলাই) এক্সপ্রেস নিউজ সূত্রে জানা গেছে, একটি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চিদম্বরম বলেন, ‘সরকার কোনো ধরনের প্রমাণ ছাড়াই কীভাবে ধরে নিচ্ছে যে হামলাকারীরা পাকিস্তান থেকে এসেছিল? যদি তাই হয়ে থাকে, তাহলে আজ পর্যন্ত কোনো প্রমাণ কেন প্রকাশ করা হয়নি?’

বিজ্ঞাপন
banner

তিনি আরও বলেন, ‘হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা যায়নি, এমনকি কাউকে গ্রেপ্তারও করা হয়নি। তাহলে পাকিস্তানকে দোষারোপের ভিত্তি কী?’

প্রসঙ্গত, ২০২৫ সালের এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের পহেলগাম এলাকায় এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। ওই ঘটনার পর ভারত সরকার ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযান চালু করে। যদিও তিন মাস পার হয়ে গেলেও এখনও তদন্ত শেষ হয়নি এবং ঘটনার পেছনে কারা জড়িত তা নিয়েও পরিষ্কার কোনো তথ্য মেলেনি।

চিদম্বরমের মন্তব্যে ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে তোলা আগের অভিযোগগুলো নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। কারণ, ঘটনার পর পাকিস্তান কেবল এই হামলার নিন্দাই করেনি, বরং স্বচ্ছ ও যৌথ তদন্তে অংশ নেওয়ার প্রস্তাবও দিয়েছিল।

বিশ্লেষকরা বলছেন, চিদম্বরমের বক্তব্য কেবল রাজনৈতিক নয়, কূটনৈতিকভাবেও তা গভীর তাৎপর্যপূর্ণ। এটি স্পষ্ট করে তুলছে যে, ঘটনাটির প্রকৃত তদন্ত না করে আন্তর্জাতিক দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর চেষ্টা করেছে ভারত সরকার।

চিদম্বরমের এই বক্তব্য প্রকাশের পর ভারতের অভ্যন্তরেও সরকারপন্থী তদন্তের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে।

সূত্র: এক্সপ্রেস নিউজ।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222