‘পাকিস্তানি সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের ভয়ে ট্রাম্পের দাওয়াতে যাননি মোদি’

by Fatih Work

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজের আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছিলেন শুধু এই আশঙ্কায় যে, সেখানে মোদিকে পাকিস্তানি সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়া হতে পারে।

এমনই দাবি করেছে একটি মার্কিন সাময়িকী।

বিজ্ঞাপন
banner

শুক্রবার (৮ আগস্ট) ডেইলি জং সূত্রে জানা গেছে, মার্কিন সাময়িকীর প্রতিবেদনে বলা হয়, গত ১৭ জুন মোদি ও ট্রাম্পের মধ্যে প্রায় ৪৫ মিনিটব্যাপী টেলিফোনে আলোচনা হয়। ওই আলোচনায় দুই দেশের মধ্যকার বেশ কিছু বিষয় নিয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। মার্কিন সাময়িকীর মতে, এই ফোনালাপই যুক্তরাষ্ট্র-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে মোড় ঘোরানো এক গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে দাঁড়ায়।

প্রতিবেদনে আরও জানানো হয়, মোদির প্রধান উদ্বেগ ছিল যে ট্রাম্প, যিনি সাম্প্রতিক সময়ে ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছেন, মোদিকে এমন কোনো বৈঠকে নিয়ে যেতে পারেন যেখানে মুনির উপস্থিত থাকবেন। সেই আশঙ্কাকেই সামনে রেখে মোদি শেষ পর্যন্ত ট্রাম্পের দেওয়া নৈশভোজে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেন।

এ প্রসঙ্গে আরও জানা গেছে, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক আলোচনায় ইরান-ইসরায়েল উত্তেজনা ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ফিল্ড মার্শাল আসিম মুনির ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে বিশদ আলোচনা হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, ওই বৈঠক ভারতীয় কর্তৃপক্ষের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে, উত্তপ্ত ফোনালাপের কিছুদিন পর ট্রাম্প প্রকাশ্যে ভারতীয় অর্থনীতিকে ‘মৃত’ বলে আখ্যা দেন এবং ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেন। এসব ঘটনায় দু’দেশের কূটনৈতিক সম্পর্কে স্পষ্ট ফাটলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা দক্ষিণ এশিয়ায় কৌশলগত ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

সূত্র: ডেইলি জং

অনুবাদ: আমিরুল ইসলামল ‍লুকমান

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222