মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রীর সঙ্গে মসজিদে নববীর ইমামের সাক্ষাৎ

by naymurbd1999@gmail.com

মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী ড. আহমদ জাহিদ হামিদির সঙ্গে সাক্ষাৎ করেছেন মসজিদে নববীর ইমাম শায়খ ড. সালেহ আল-বুদাইর। বৃহস্পতিবার কুয়ালালামপুরে এই সাক্ষাৎ বিনিময় হয়।

সৌদি আরবের ইসলাম বিষয়ক, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয়ের আয়োজিত দুই পবিত্র মসজিদের ইমামদের কর্মসূচির অংশ হিসেবে এই সফর অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন
banner

এ সময় মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী ড. হামিদি ইসলাম ও মুসলিমদের সেবায় সৌদি আরবের প্রচেষ্টার প্রশংসা করেন এবং মুসলিমদের জন্য হজ ও ওমরাহ পালনের সুযোগ সহজ করার ক্ষেত্রে সৌদি নেতৃত্বের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সজিদে নববীর ইমাম শায়খ ড. সালেহ আল-বুদাইর সৌদি আরবের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, তারা বিশ্বব্যাপী মুসলিমদের সঙ্গে সম্পর্ক জোরদার করতে, সংযম ও ভারসাম্য প্রচারে এবং ইসলামের ইতিবাচক ভাবমূর্তি শক্তিশালী করতে সচেষ্ট থাকবে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222