আশুলিয়ায় ছাত্রলীগ নেতা জুয়েল শিকদার গ্রেপ্তার

by amirulislamluqman20@gmail.com

সাভারের আশুলিয়ায় অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের মামলায় সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান।

বিজ্ঞাপন
banner

এর আগে বুধবার (২০ আগস্ট) রাত ১১টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির নাম জুয়েল শিকদার (৩৩)।

তিনি আশুলিয়ার বাড়ইপাড়ার পূর্বপাড়া এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে। শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক ছিলেন তিনি।

পুলিশ জানায়, গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

আওয়ামী সরকার পতনের আগে তিনি যুবলীগের পদপ্রার্থী ছিলেন বলেও জানায় পুলিশ।

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, গ্রেপ্তার ছাত্রলীগ নেতা ছাত্র-জনতা হতাহতের মামলায় এজাহারভুক্ত আসামি। আজ বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222