আশুলিয়ায় যুবলীগ নেতা সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর গ্রেপ্তার

by amirulislamluqman20@gmail.com

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের মামলায় শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর আলম (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৫ আগস্ট) রাতে আশুলিয়া শিমুলিয়া ইউনিয়নের রণস্থল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন
banner

গ্রেফতার জাহাঙ্গীর আলম শিমুলিয়া ইউনিয়নের রণস্থল বাইনটেকি এলাকার বিল্লাল হোসেনের ছেলে। তিনি শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার এবং ওই ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এছাড়াও তিনি শিমুলিয়া যুবলীগের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানায় পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান জানান, বৈষম্যবিরোধী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222