আমিরুল ইসলাম লুকমান >>
জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসা খিলগাঁও চৌরাস্তা ঢাকা এর শ্রদ্ধাভাজন শিক্ষক ও সিনিয়র মুহাদ্দিস হজরত মাওলানা মুহাম্মদ তৈয়ব আজ দুপুরে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)
মাখজানুল উলুম মাদরাসা সূত্রে জানা গেছে, আজ দুপুরে চট্টগ্রামে তার বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে আর পুকুর থেকে উঠতে পারেননি। সেখানেই তার মৃত্যু হয়েছে। তিনি কয়েক মাস যাবত অসুস্থ ছিলেন। সর্বশেষ তিন মাস অসুস্থতার কারণে তিনি বাড়িতে অবস্থান করছিলেন।
মাখজানুল উলুম মাদরাসার শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম জানিয়েছেন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
আগামীকাল সকাল ১১টায় চট্টগ্রাম ফটিকছড়ির ধর্মপুর জামিয়া ইসলামিয়া আজাদী বাজার মাদরাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।
এআইএল/
