গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতি মার্কিন সমর্থনের বিরুদ্ধে বিক্ষোভ করায় যুক্তরাষ্ট্রে দুই সাবেক সেনা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) জিও নিউজ সূত্রে জানা গেছে, মার্কিন সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটির সামনে অনুষ্ঠিত বিক্ষোভ থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর হুইসেল ব্লোয়ার অ্যান্থনি অ্যাগুইলারও রয়েছেন।
অ্যান্থনি অ্যাগুইলার পূর্বে অভিযোগ করেছিলেন, জিএইচএফ-এর সশস্ত্র সদস্যরা গাজায় মানবিক সহায়তা কার্যক্রমের আড়ালে ইচ্ছাকৃতভাবে নিরস্ত্র ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায় এবং যুদ্ধাপরাধে জড়িত হয়।
দুই সাবেক সেনার গ্রেপ্তার নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, গাজায় যুদ্ধাপরাধ প্রকাশ্যে আনার কারণে তাদেরকে রাজনৈতিকভাবে টার্গেট করা হচ্ছে।
সূত্র: জিও নিউজ
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
