কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর

by Nur Alam Khan

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে তার বাসা সোনার বাংলায় এ হামলা চালানো হয়।

বিজ্ঞাপন
banner

বাসার কেয়ারটেকার জানান, কাদের সিদ্দিকী দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। এ সময় ১০-১৫ জন দুর্বৃত্ত বাসায় ইট পাটকেল নিক্ষেপ করে।

মই দিয়ে বাসার গেট টপকে ভেতরে প্রবেশ করে দুইটি গাড়ি ভাঙচুর করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যান।

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির আহমেদ বলেন,পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222