নির্বাচনের ইশতেহারে দলগুলোকে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা অন্তর্ভুক্ত করতে হবে: মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত

by Nur Alam Khan

রাজধানীর কামরাঙ্গীরচরের জামিয়া নুরিয়া মাদরাসায় কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ ঢাকা মহানগরীর ৪নং জোনের উদ্যোগে আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

সভায় সভাপতিত্ব করেন জোন সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। প্রধান অতিথির বক্তৃতায় সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, কাদিয়ানী সম্প্রদায় এদেশের মুসলমানদের ঈমান-আকিদা নষ্ট করছে। দীর্ঘদিন ধরে আলেম-ওলামা ও তৌহিদী জনতা তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়ে আসছে, কিন্তু সরকার সে দাবি উপেক্ষা করছে। সরকার যদি শান্তিপূর্ণ দাবিকে উপেক্ষা করে, তবে প্রয়োজনে দুর্বার আন্দোলনের মাধ্যমে এ দাবি আদায় করা হবে।

তিনি আরো বলেন, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার দাবি সকল মুসলমানের অভিন্ন দাবি। রাজনৈতিক দলগুলোকে আগামী জাতীয় নির্বাচনের ইশতেহারে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা অন্তর্ভুক্ত করতে হবে।

আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াতের কেন্দ্রীয় নেতা মুফতি সুলতান মহিউদ্দিনের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা জুবাইর আহমদ, মাওলানা রাশেদ বিন নূর, ইসলামবাগ মাদরাসার প্রিন্সিপ্যাল মাওলানা আব্দুল কাইউম, মাওলানা সানাউল্লাহ হাফিজ্জী, মাওলানা সানাউল্লাহ খান প্রমুখ।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222