সিনাই উপত্যকা থেকে সেনা সরাতে মিশরকে চাপ দিতে আমেরিকার প্রতি অনুরোধ ইসরায়েলের  

by Nur Alam Khan

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন, যেন তারা মিশরের ওপর চাপ প্রয়োগ করে সিনাই মরুভূমি থেকে সেনা প্রত্যাহার করায়।

রবিবার (২১ সেপ্টেম্বর) ডেইলি জং সূত্রে বিদেশি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সিনাই সীমান্তে মিশরীয় সেনার সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন নেতানিয়াহু। এ বিষয়ে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকেও আলোচনা করেছেন।

বিজ্ঞাপন
banner

ইসরায়েলি কর্মকর্তারা পরিস্থিতিকে ‘সংবেদনশীল’ আখ্যা দিয়ে জানিয়েছেন, গাজায় চলমান যুদ্ধের সময়ে দক্ষিণ সীমান্তে মিশরের সেনা বৃদ্ধি ইসরায়েলের জন্য উদ্বেগজনক। তাদের দাবি, মিশর শুধু প্রতিরক্ষা নয়, বরং আক্রমণাত্মক প্রস্তুতিও নিচ্ছে। এ জন্য সিনাই মরুভূমিতে যুদ্ধবিমানের রানওয়ে ও ভূগর্ভস্থ স্থাপনা নির্মাণ করা হয়েছে, যা ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার হিসেবে ব্যবহার হতে পারে।

এক ইসরায়েলি সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, গত ৭২ ঘণ্টায় মিশর সীমান্তে সেনা মোতায়েন দ্বিগুণ করেছে। ভারী অস্ত্র ও হেলিকপ্টারও সেখানে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ১৯৭৯ সালের ক্যাম্প ডেভিড শান্তি চুক্তির পর মিশর ও ইসরায়েলের মধ্যে সিনাই মরুভূমি সামরিক অঞ্চলে ভাগ করে দেওয়া হয়। চুক্তি অনুযায়ী, ওই এলাকায় শুধু হালকা অস্ত্র মোতায়েনের অনুমতি আছে।

সূত্র: ডেইলি জং।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222