ফেব্রুয়ারিতেই নির্বাচনের জোর প্রস্তুতি চলছে: সিইসি

by Fatih Work

আগামী বছরের ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য জোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, ফেব্রুয়ারিতে ভোট করার জন্য চূড়ান্ত প্রস্তুতি চলছে। রোজার আগে ফেব্রুয়ারিতে ভোট করার জন্য যা যা করার দরকার জোরোশোরে আমরা প্রস্তুতি নিচ্ছি।

বিজ্ঞাপন
banner

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কবে হবে, জানতে চাইলে সিইসি বলেন, দলগুলো নিয়ে আমাদের কিছু এডিশনাল ইনফরমেশন কালেক্ট করতে হচ্ছে। রেজিস্ট্রেশন দেওয়ার নিয়ত করে আমাকে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে। বিজ্ঞপ্তি দেওয়ার পরে কোন অভিযোগ যদি আসে আসে সেগুলো আবার এড্রেস করতে হবে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাচ্ছে কিনা জানতে চাইলে সিইসি বলেন, এর আগে মাহমুদুর রহমান মান্নার দল নাগরিক ঐক্য শাপলা প্রতীক চেয়ে আবেদন করেছিল। তখন কোনো আলোচনা ছিল না। এখন কেন এত আলোচনা বুঝলাম না।

নির্বাচনী বিধি সংশোধন করে এনসিপির জন্য শাপলা প্রতীক চেয়ে গতকালের চিঠি দেয়া প্রসঙ্গে জানতে চাইলে সিইসি বলেন, এটা আমাদের কমিশনে আলোচনা করে করণীয় নির্ধারণে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন কোন সিদ্ধান্ত নেইনি। আমরা কমিশন সভায় বসে আলোচনা করে যা করার করব।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222