আলেম সমাজের প্রতি বিএনপির কৃতজ্ঞতাবোধ রয়েছে: অমিত

by amirulislamluqman20@gmail.com

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে দেশের ওলামা-মাশায়েখদের প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল, তাদের রক্ত ঝরেছিল। তাই আলেম সমাজের প্রতি বিএনপির কৃতজ্ঞতাবোধ রয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যশোর জেলা বিএনপি আয়োজিত ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ওলামা-মশায়েখদের ভূমিকা, দেশ পুনর্গঠনে ওলামা-মশায়েখদের করণীয়’ শীর্ষক এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচক ছিলেন দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

অমিত বলেন, বিএনপি কখনো দেশের জনগণের চিন্তার বাইরে যায়নি, আগামীতেও যাবে না। বিএনপি স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রে বিশ্বাস করে। আগামী দিনে সংখ্যাগরিষ্ঠ জনগণ যাদের পক্ষে রায় দেবে, তারাই রাষ্ট্র পরিচালনা করবে।

আলোচনা সভায় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে এমন পরিস্থিতি সৃষ্টি করেছিল, যেখানে দাড়ি-টুপিও যেন অপরাধ হিসেবে বিবেচনা করা হতো। বিএনপি বারবার এই বিষয়গুলো তুলে ধরেছে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ যখন উপলব্ধি করেছে হাসিনা কত বড় ফ্যাসিস্ট, তখন তারা এক কাতারের এসেই গণঅভ্যুত্থানের সৃষ্টি করেছে। গেল ৫ আগস্ট, পরবর্তী পরিস্থিতিতে আলেম-ওলামাদের সহযোগিতায় যশোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হয়েছিল।

অমিত বলেন, ‘আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। ধর্মচর্চার বিষয়। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। কিন্তু রাজনীতিতে ইসলামকে ব্যবহার করবো, কিন্তু চরিত্রে ইসলামকে ধারণ করবো না- এটি ইসলামের শিক্ষা নয়। বিএনপি কুরআন-সুন্নাহবিরোধী কোনো কর্মকাণ্ডে যুক্ত হয় না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধর্মীয় চেতনায় উজ্জীবিত হয়ে সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ সন্নিবেশ করেছিলেন। ‘মহান আল্লাহর ওপর পূর্ণাঙ্গ বিশ্বাস ও আস্থা’র কথাটিও উনি যুক্ত করেছিলেন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়া যেভাবে ইসলামের খেদমত করার পাশাপাশি আলেম সমাজকে সম্মান দিয়েছেন, আগামী দিনে তাদের যোগ্য উত্তরসূরি তারেক রহমানও একই কাজ করবেন। তার হাত দিয়ে এই বাংলাদেশে কুরআন-সুন্নাহবিরোধী কোনো কর্মকাণ্ড হবে না ইনশাল্লাহ।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মান্নান, মাওলানা রুহুল আমিন, মুফতি মুজিবুর রহমান, মাওলানা নাজির উদ্দিন, মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা বেলায়েত হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন ড. মাসুদুর রহমান।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222