নানা বাড়ি বেড়াতে এসে যশোরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

by amirulislamluqman20@gmail.com

যশোরে পৃথক দুটি স্থানে নানা বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শিশুদের মধ্যে দুজন আপন খালাতো ভাই।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার যশোর সদর উপজেলার লাউখালীতে মুজাহিদ (৭) এবং আপন হোসেন (৮) নামে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়। মুজাহিদ (৭) এর বাড়ি সুলতানপুর এবং আপন হোসেন (৮) এর বাড়ি রসুলপুর গ্রামে। সম্পর্কে তারা খালাতো ভাই ছিল।

মুজাহিদের খালু মফিজুর রহমান জানান, তারা দুজনই সদর উপজেলার বারীনগরে তাদের নানাবাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিল। সেখানে খেলার সময় অসাবধানতাবশত তারা পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

একই দিনে সকালে চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামের বিপুলের ছেলে তাওহীদ হাসান (৫) নামে আরও এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়। তাওহীদ পাশের ইসলামপুর গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল।

নিহত তাওহীদ হাসানের নানা তরফ আলী জানান, খেলতে গিয়ে সকালে তাওহীদ বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222