নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ জন আহত

by hsnalmahmud@gmail.com

শরীয়তপুরের ডামুড্যায় বিরোধের মীমাংসা করার কথা বলে ডেকে নিয়ে বিএনপির ছয়জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ নেতা শাওনের বিরুদ্ধে।

শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ধানকাঠি ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন
banner

আহতরা হলেন- স্থানীয় বিএনপির মালেক খান (৪০), নজরুল সরদার (২২), রমজান সরদার (৩৫), সামছুল সরদার (২৮), আলমগীর সরদার (৩২), মহসিন সরদার (২৯) আহত হয়েছেন।

তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ, স্থানীয়সূত্র ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের চৌধুরী বাড়ি এলাকায় স্থানীয় দুই গ্রুপের মাঝে রাজনৈতিক বিরোধ চলে আসছে। ঈদ আসলেই ওই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতো। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে স্থানীয় ছাত্রলীগ নেতা শাওন ও তার লোকজন এলাকা ছাড়া।

এবারের ঈদে দেশে আসেন তারা। দেশে এসে মীমাংসা জন্য কথা বলেন প্রতিপক্ষ বিএনপির মালেক খানের সঙ্গে। শুক্রবার মীমাংসা দিন থাকায় মালেকসহ কয়েকজন যান শাওনের বাড়িতে। কিছু বুঝে উঠার আগেই শাওন, রিফাতসহ বেশ কয়েকজন তাদের ওপর হামলা করে।

তাদেরকে কুপিয়ে ফেলে রাখা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভের স্থানীয়রা দেখতে পায়।

তারা দ্রুত ৯৯৯ ফোন দিলে পুলিশ এসে তাদের উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকায় দ্বীন ইসলাম ও রিফাত নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীর একটি টিম ওই এলাকায় রয়েছে। আহত ছয়জনই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

ডামুড্যা থানার ওসি মো. রবিউল হক বলেন, আমরা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠাই। এখানে আসার আগেই শাওন ও তার লোকজন পার্শ্ববর্তী বাড়ির প্রতিপক্ষকে কুপিয়েছে। আহতদের উদ্ধার করার পর হাসপাতালে পাঠানো হয়েছে। বিক্ষুব্ধ জনতা শাওনের বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং রিফাতের বাড়িতে ভাঙচুর চালায়। আমরা দ্বীন ইসলাম ও রিফাত নামে দুইজনকে আটক করেছি। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোনো মামলা হয়নি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222