মুফতি আমির হামজার ওপর বিএনপির হামলা

by Fatih Work

মুফতি আমির হামজার ওপর বিএনপির হামলা
রাজধানীর জুরাইন এলাকায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কদমতলী থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমির হামজা-র ওপর হামলার ঘটনা ঘটেছে।

অভিযোগ অনুসারে, রিকশা চালকের কাছে চাঁদা দাবি করা হয়েছিল, যা তিনি প্রদান না করলে বখাটেরা আক্রমণ চালায়। হামলার সময় মুফতি হামজা ঘটনাস্থলে প্রতিবাদ জানালে তার ওপরও হামলা চালানো হয়।

বিজ্ঞাপন
banner

ঘটনা ঘটেছে মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে জুরাইন সেতু মার্কেটের সামনে। স্থানীয়দের বরাতে জানা গেছে, চাঁদা দাবি করেছিল স্থানীয় বিএনপির পরিচয়ধারী একটি দল। রিকশাচালক চাঁদা না দেওয়ায় বখাটেরা তার ওপর চড়াও হয়। এরপর মুফতি আমির হামজা প্রতিবাদ করলে তার ওপরও হামলা চালানো হয়।

হামলার ফলে মুফতি হামজার মাথা ফেটে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।

তিনি বুধবার (৮ অক্টোবর) এক বিবৃতিতে বলেন, ২৪’শের আগস্টের ফ্যাসিবাদের পতনের পর সারা দেশে নতুন ফ্যাসিবাদের জন্ম দেওয়ার চেষ্টা শুরু হয়েছে। এই ধরনের কর্মকাণ্ড অবিলম্বে রোধ করা প্রয়োজন, নয়তো দেশের স্থিতিশীলতা বিপন্ন হবে।

মাওলানা মাদানী আরও বলেন, প্রশাসন যেন তদন্তের মাধ্যমে হামলায় জড়িত সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনে।

তিনি বলেন, আমরা এই ঘটনাকে সাধারণভাবে দেখছি না। এটি একটি বিশেষ দলের চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের ধারাবাহিক অংশ। আগামী নির্বাচনে দেশের মানুষ এর জবাব ভোটের মাধ্যমে দেবে ইনশাল্লাহ।

ঘটনার পর শ্যামপুর থানাতে মঙ্গলবার রাতেই একটি মামলা দায়ের করা হয়েছে। কর্তৃপক্ষ এখন ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222