শ্রীমঙ্গলে নবাগত সার্কেল এএসপির যোগদান

by Fatih Work

মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

মৌলভীবাজার জেলা পুলিশের শ্রীমঙ্গল সার্কেলে (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) নতুন সহকারী পুলিশ সুপার (সার্কেল) হিসেবে যোগদান করেছেন মোঃ ওয়াহিদুজ্জামান রাজু।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা নবাগত এএসপিকে ফুল দিয়ে স্বাগত জানান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম এবং বিদায়ী সার্কেল এএসপি (বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আনিসুর রহমান।

উল্লেখ্য, মোঃ ওয়াহিদুজ্জামান রাজু বিসিএস পুলিশ ক্যাডারের ৩৮তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি ইন্ডাস্ট্রিয়াল পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222