112
নাজমুল হুদা মজনু >>>
কয়লার ইঞ্জিনের হুইসেল শুনে জেগে উঠে ছিলাম মহেন্দ্রনগরে; আর ঘুমাইনি।
উত্তর জনপদে হিমালয় শীতে নাড়ার ওমে যাপিত জীবন জাগ্রত হয়ে ছিল সবুজাভ স্বপ্নের সতেজ ছোঁয়ায়।
কত জন-কত মন পাড়ি দিয়ে তিস্তা ব্রিজ মাড়িয়ে যমুনার স্রোত-রক্ত, ঘাম মিশেছে বুড়িগঙ্গায়।
ফুল-ফসলের মাঠ ফেলে ধূমায়িত শহরের কোলাহল ছেড়ে-ছুড়ে আসহাবে কাহাফের মতো
শিগগির ঘুমিয়ে যাবো;
মেট্রোরেলের মৃদুমন্দ শব্দে
আমি আর জাগব না।
এনএ/
