‘সরল পথের পথিক’

by Fatih Work

নাজমুল হুদা মজনু >>>

স্বপ্ন ছোঁয়ার সুযোগ খুঁজে

বিজ্ঞাপন
banner

ভেজাল পথ ধরি না

কল্পলোকের রথে চড়ে

মিথ্যে প্রাসাদ গড়ি না।

 

নীল আকাশ পাহাড় নদী

শ্যামল সবুজ ভূমি

ষড়ঋতুর ফুলের শোভা

মুগ্ধ ম‌ওসুমি।

 

রঙ্গ ভরা এ দুনিয়ায়

চলছে রঙিন মেলা

ছলে বলে করছে কেউ

জীবন নিয়ে খেলা।

 

চারি দিকে চতুরতার

সামনে পিছে ধোঁকা

নিজের ভুল ঢেকে ওরা

সাজে আবার বোকা!

 

ঝড় বৃষ্টি বানের তোড়ে

কারো ডোবে বাড়ি

কেউ আবার শখের বশে

চালায় জিপ গাড়ি ।

 

উৎসবে মাতোয়ারা

অনেক মেকি মানুষ

উপহাসে ওড়ায় শুধু

কালো টাকার ফানুস।

 

ক্ষণস্থায়ী এই জীবনে

কিসের এত বড়াই

সরল পথের পথিক আমি

রবের দয়া চাই।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222