সেবার নামে প্রতারণার ফাঁদে না পড়ার আহ্বান মাদ্রাসা শিক্ষা বোর্ডের

by Nur Alam Khan

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড তাদের অনলাইনভিত্তিক সেবাগুলো নিয়ে প্রতারণার শিকার না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বোর্ড জানিয়েছে, সব ধরনের সেবা এখন স্বয়ংক্রিয় সফটওয়ারের মাধ্যমে সম্পন্ন করা হয় এবং কোনো কর্মকর্তা-কর্মচারী বা তৃতীয় পক্ষের সঙ্গে অবৈধ আর্থিক লেনদেনের কোনো সুযোগ নেই। তাই সেবা পেতে কেউ যেন প্রতারক চক্রের ফাঁদে না পড়ে, সে বিষয়ে সজাগ থাকতে বলা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদের সই করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

এতে বলা হয়েছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কোনো কর্মকর্তা-কর্মচারী বা তৃতীয় পক্ষের সঙ্গে বোর্ডের সেবা গ্রহণের ক্ষেত্রে অবৈধ আর্থিক লেনদেনের কোনো সুযোগ নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বোর্ডের কোনো সেবা প্রাপ্তির জন্য কেউ যেন অবৈধ তদবির বা অর্থ লেনদেন না করেন। তাই এমন ধরনের প্রতারণার শিকার না হতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222