হালান্ডের হ্যাটট্রিক, বিধ্বস্ত ইসরায়েল

by Fatih Work

১৯৯৮ সালের পর আবারও বিশ্বকাপে ফেরা থেকে আর এক কদম দূরে আছে নরওয়ে। ইউরোপিয়ান বিশ্বকাপ বাছাইপর্বে আরও একটি দাপুটে জয়ে বিশ্বসেরার আসরে খেলার স্বপ্ন আরও উজ্জ্বল হলো আর্লিং হালান্ডদের।

ঘরের মাঠ উলেভাল স্টেডিয়ামে আজ ইসরাইলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে নরওয়ে। ম্যানচেস্টার সিটির তারকা ফরোয়ার্ড আর্লি হালান্ডের হ্যাটট্রিকে রীতিমতো বিধ্বস্ত হয়েছে সফরকারীরা। নরওয়ের বাকি দু’টি গোল ইসারাইল থেকে উপহার হিসেবেই আসে। আত্মঘাতি গোলে স্বাগতিকদের দু’দফা এগিয়ে দিয়েছে তারা। হ্যাটট্রিক করা হালান্ড ম্যাচে একটি পেনাল্টি মিসও করেন।

এই জয়ে গ্রুপ ‘আই’ থেকে শতভাগ জয়ের ধারা বজায় রেখে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও দৃঢ করল নরওয়ে। ৬ ম্যাচের ছয়টিতেই জিতে তাদের পয়েন্ট ১৮। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তিনে ইসরাইল। আর ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে তিনে ইতালি।

ইতালি ও ইসরাইল নিজেদের পরের ম্যাচে পয়েন্ট হারালেই ২০২৬ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে নরওয়ে। ১৯৯৮ সালের পর আবার বিশ্বচ্যাম্পিয়নদের আসরের টিকিট নিশ্চিত হবে তাদের।

সেই আসরে শেষ ষোলোয় উঠেছিল নরওয়ে। ঐতিহাসিক এক ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২–১ গোলে হারিয়ে টুর্নামেন্টের ইতিহাসে বড় অঘটনের জন্মও দিয়েছিল তারা।

ফিলিস্তিনের ওপর গনহত্যা চালানো ইসরাইলের বিপক্ষে ম্যাচটি আগেই বির্তকের জন্ম দেয়। আজ অসলোতে ম্যাচের আগে শত শত ফিলিস্তিনপন্থী সমর্থক প্রতিবাদেও অংশ নেন। যাদের অনেকেই ফিলিস্তিন জাতীয় দলের জার্সি পরে ছিলেন। বিতর্কের মধ্যেই কড়া নিরাপত্তায় আয়োজন করা হয় ম্যাচ।

ম্যাচে বল দখলে কিছুটা লড়াই করলেও আক্রমণে নরওয়ের সামনে দাঁড়াতেই পারেনি ইসরাইল। ৫৪ শতাংশ বল দখলে রেখে ১৭টি শট নিয়ে ছয়টি লক্ষ্যে রেখে পাঁচটিই গোলে পরিণত করে হালান্ডরা। বিপরীতে চারটি শট নিয়ে গোলমুখে মাত্র একটি রাখতে পারে ইসরাইল।

ম্যাচের শুরুট ছিল নাটকীয়। ম্যাচের ৬ মিনিটে পেনাল্টি মিস করে বসেন হালান্ড। অবশ্য ইসরাইলি গোলকিপার পেরেৎজের জাল অক্ষত রাখার সব চেষ্ট বৃথা হয়ে যায় ১৮ মিনিটের এক আত্মঘাতি গোলে। নিজেদের জালে বল পাঠিয়ে দেন দলটির উইঙ্গার আনন খলিল।

২৭ মিনিটে পেনাল্টি মিসের প্রায়শ্চিত্ত করেন হালান্ড। আলেক্সান্ডার সরলথের অ্যাসিস্ট থেকে জাল কাঁপান ম্যান সিটি ফরোয়ার্ড। এক মিনিট পরই আবার আত্মঘাতি গোল। এবার নিজেদের জালে বল পাঠিয়ে ব্যবদান ৩-০ করেন ইসরাইলি ডিফেন্ডার ইদান নাচমিয়াস।

৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় নরওয়ে। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে ইসরাইলকে নাস্তানাবুদ করে ছাড়ে স্বাগতিকরা। ৬৩ মিনিটে হেডে হালি পূর্ণ করেন হালান্ড। নয় মিনিট পর হ্যাটট্রিক করে ব্যবধান ৫-০ করেন ২৫ বছর বয়সী গোলমেশিন খ্যাত স্ট্রাইকার।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222