সমাজসেবায় ১২ বিলিয়ন ডলার দান করলেন আমেরিকান ধনকুবের দম্পতি

by amirulislamluqman20@gmail.com

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরের ধনকুবের দম্পতি ন্যানসি ও রিচ কিন্ডার তাদের মোট সম্পদের ৯৫ শতাংশ, অর্থাৎ প্রায় ১১.২ বিলিয়ন ডলার দাতব্য কাজে দান করার ঘোষণা দিয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই বিপুল অর্থ মূলত স্থানীয় সমাজকল্যাণ প্রকল্প, পার্ক পুনর্গঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি উন্নয়নমূলক কর্মসূচিতে ব্যয় করা হবে।

বিজ্ঞাপন
banner

কিন্ডার দম্পতি দীর্ঘদিন ধরে টেক্সাসের অন্যতম শীর্ষ দাতব্য সংস্থা Kinder Foundation পরিচালনা করছেন। তাদের মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো হিউস্টন শহরকে আরও সুন্দর, শিক্ষাবান্ধব ও টেকসই নগরীতে রূপান্তর করা।

রিচ কিন্ডার এক বিবৃতিতে বলেন, ‘আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের সাফল্যে বহু মানুষের অবদান রয়েছে। আমাদের বিশ্বাস, এই পৃথিবীকে আমরা যেন আগের চেয়ে আরও ভালো অবস্থায় রেখে যেতে পারি।’

ন্যানসি কিন্ডার বলেন, ‘আমরা সবসময় এমন কাজ করতে চেয়েছি যা মানুষের জীবনকে উন্নত করে। এই দান আমাদের সেই অঙ্গীকারেরই প্রতিফলন।’

বিশ্লেষকদের মতে, কিন্ডার দম্পতির এই উদার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে দাতব্য কর্মকাণ্ডের ইতিহাসে অন্যতম বৃহৎ ব্যক্তিগত অনুদান হিসেবে বিবেচিত হবে।

সূত্র: জিও নিউজ।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222