৫০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

by Fatih Work

রাজধানীর আরামবাগ এলাকা থেকে ৫০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-মতিঝিল বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলো, আকির মিয়া রাকিব (২৮), মেহেদী হাসান ওরফে হাছান (২২) ও মো: মামুন মিয়া (৪৫)।

বিজ্ঞাপন
banner

গতকাল বুধবার (২২ অক্টোবর) দুপুরে মতিঝিল থানাধীন নটরডেম কলেজের সামনে অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম ।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, বুধবার রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-মতিঝিল বিভাগের উক্ত টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, কতিপয় মাদক কারবারি কাভার্ড ভ্যানসহ গাঁজা বিক্রয়ের জন্য মতিঝিল থানাধীন নটরডেম কলেজের সামনে পাকা রাস্তার উপর অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদক কারবারি আকির মিয়া রাকিব, মেহেদী হাসান ও মামুনকে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত আকির মিয়া রাকিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুমিল্লা জেলায় ২টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তারা উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222