বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী-৫ রায়পুরা আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব জামাল আহমেদ চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পরিবার বিগত ১৭ বছর সব চেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। আমাদের দলের নেতা কর্মীদেরা ঘরে ঘুমাতে পারি নাই, বেশী সময় জেলা খানায় কাটাতে হয়েছে। আগামী নির্বাচনে তারেক রহমান এর নির্দেশ অমান্য করে যারা বিএনপির দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরোধ সৃষ্টি করবে, তাকে রায়পুরা থেকে আমরা সকলে মিলে প্রতিহত করবো। রায়পুরাতে বিভাজন সৃষ্টিকারী নেতা আমরা আর দেখতে চাই না, আর কোন ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। আমি চার দলীয় জোটের ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে ২০১৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা বিভাগের মধ্যে সব চেয়ে ভোট পাওয়ার পরও আওয়ামী সন্ত্রাসীরা আমাদের ধানের শীষের বিজয় ছিনিয়ে নিয়ে যায়। এ আসনে ধানের শীষের বিজয় ধরে রাখতে আমরা ঐক্যবন্ধভাবে কাজ করবো। তারেক রহমান এর নির্দেশে ৩১ দফা বাস্তবায়ন করতে জেলা বিএনপির সভাপতি খাইরুল কবীর খোকন ও সাধারন সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহীর নেতৃত্বে দলীয় সকল নেতা কর্মীদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে পারবো।
তিনি আরো বলেন, রায়পুরার আইনশৃঙ্খলার উন্নতি কল্পে মাদক, দুর্নীতি, অনিয়ম, হানাহানি রোধ করতে মানুষে মানুষের মধ্যে পারস্পারিক সামাজিক বন্ধন ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা করে একটি মানবিক রায়পুরা গড়তে প্রচেষ্টা চালাবো। আজ বিকালে নরসিংদীর রায়পুরা উপজেলা শ্রীরামপুর রায়পুরা বাজার সহ বিভিন্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার জন্য ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ, গণসংযোগ শেষে পথসভায় আলহাজ্ব জামাল আহমেদ চৌধুরী এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ ২ বারের সাবেক মেয়র আব্দুল কুদ্দুছ মিয়া, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন, রায়পুরা পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, রায়পুরা উপজেলা যুবদল আহবায়ক আলফাজ উদ্দীন মিঠু, রায়পুরা উপজেলা যুবদল সি. যুগ্ম আহবায়ক খালেদ হোসেন নাহিদ মোল্লা, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সামসুজ্জামান সামু, রায়পুরা উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম সুরুজ, রায়পুরা উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক কারুজ্জামান জিসান, রায়পুরা উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মো. বাবুল মিয়া, রায়পুরা উপজেলা যুবদল সদস্য মো. রুবেল মিয়া, রায়পুরা উপজেলা যুবদল নেতা জাকির হোসেন জামি, রায়পুরা পৌরসভা তাঁতি দলের সেক্রেটারী মো. বাদল মিয়াসহ রায়পুরা উপজেলা, পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, তাঁতিদল, উলামা দলসহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
এমএআর/
