রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে ৬৭ লক্ষাধিক টাকার বিদেশি মদসহ ৯ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির গুলশান থানা পুলিশ ।
গ্রেপ্তারকৃতরা হলো, সৈয়দ আসিফ (২৪), রাকিব খান (২০), তানভির আহম্মেদ (২৮), নয়ন চক্রবর্তী (২৮), বেল্লাল হাওলাদার (৪০), জহিরুল ইসলাম (৩৩), সাগর নকরেক (২৭), সাইফুল ইসলাম রকি (৩৪) ও মেহেদী হাসান শিকদার (৪০)।
গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১১টায় রাজধানীর গুলশান থানাধীন দক্ষিণ গুলশান এভিনিউ এলাকায় অভিযান পরিচালনা করে বিদেশি মদসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির গুলশান থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে থানার একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজধানীর গুলশান থানাধীন দক্ষিণ গুলশান এভিনিউ এলাকার ‘Bliss Art Lounge Ltd. Restaurant & Bar’ কর্তৃপক্ষ অবৈধভাবে বিদেশী নানা ব্রান্ডের মদ মজুদ করে বিক্রয় করছে।
এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মোট ৮৬৬ বোতল বিদেশী মদসহ ৯ জনকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৬৭ লাখ ৯১ হাজার টাকা। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।
এআইএল/
