কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৭ নেতা-কর্মী গ্রেফতার

by hsnalmahmud@gmail.com

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর আরও ৭ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন—
১. বরগুনা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি সাহাবুদ্দিন সাবু (৫০)
২. পল্টন থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াছিন হাওলাদার ওরফে ইয়াছিন কোম্পানি (৫৭)
৩. ঢাকা মহানগর দক্ষিণ রমনা থানা যুবলীগের সহ-সভাপতি মো. বেলাল উদ্দিন রাজিব (৩৮)
৪. ছাত্রলীগের সক্রিয় সদস্য ফয়সাল খন্দকার (১৯)
৫. আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. শামীম শেখ (৩২)
৬. টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবু তালেব মুকুল (৪৬)
৭. যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক তোফাজ্জল হোসেন তোফায়েল (৪৫)।

বিজ্ঞাপন
banner

ডিবি সূত্রে জানা গেছে, সোমবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে এসব গ্রেফতার করা হয়।
ওয়ারী বিভাগের একটি টিম তুরাগের তেতুলতলা নয়ানগর এলাকা থেকে সাহাবুদ্দিন সাবুকে এবং মোহাম্মদপুর এলাকা থেকে ইয়াছিন হাওলাদারকে গ্রেফতার করে।
একই দিন বিকালে হাতিরঝিল এলাকা থেকে বেলাল উদ্দিন রাজিবকে, যাত্রাবাড়ী থেকে ফয়সাল খন্দকারকে এবং মিরপুর থেকে শামীম শেখকে গ্রেফতার করা হয়।

এছাড়া মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে মিরপুর ১০ এলাকার নিজ বাসা থেকে আবু তালেব মুকুলকে ডিবি গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম গ্রেফতার করে।
ভোরে বংশাল এলাকায় অভিযান চালিয়ে তোফাজ্জল হোসেন তোফায়েলকে আটক করে লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাম্প্রতিক ঝটিকা মিছিল আয়োজন ও নাশকতা পরিকল্পনার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222