২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সাত ভেন্যু চূড়ান্ত, আহমেদাবাদে ফাইনাল

by naymurbd1999@gmail.com

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়োজক ভারত ও শ্রীলঙ্কার মোট সাতটি ভেন্যু চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতের চূড়ান্ত পাঁচটি ভেন্যুর মধ্যে রয়েছে আহমেদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বাই। শ্রীলঙ্কার তিনটি ভেন্যুর মধ্যে ক্যান্ডি ও কলম্বো ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। দেশটি থেকে আরও একটি ভেন্যু পরে নির্ধারণ করা হবে।

আগামী বছরের ৭ ফেব্রুয়ারি শুরু হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ, ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ফাইনাল। তবে পাকিস্তান ফাইনালে উঠলে সেটি অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে। ভারত ও পাকিস্তানের মধ্যে চুক্তি অনুযায়ী, পাকিস্তানের সব ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।

বিজ্ঞাপন
banner

বিশ্বকাপে থাকছে আগের মতোই ২০ দল। চারটি গ্রুপে ভাগ হয়ে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে একবার করে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল যাবে সুপার এইটে, সেখান থেকে সেমিফাইনাল ও ফাইনাল নির্ধারিত হবে।

আয়োজক ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি মূলপর্বে জায়গা পেয়েছে ২০২৪ বিশ্বকাপের সেরা সাত দল—অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ালিফাই করেছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড।

আঞ্চলিক বাছাইপর্ব থেকে অংশ নিচ্ছে আরও ছয় দল। আমেরিকা অঞ্চল থেকে কানাডা, ইউরোপ থেকে প্রথমবারের মতো ইতালি ও নেদারল্যান্ডস, আফ্রিকা অঞ্চল থেকে নামিবিয়া ও জিম্বাবুয়ে, আর এশিয়া-ইএএপি অঞ্চল থেকে জায়গা করে নিয়েছে নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222