এখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করিনি: নুর

by amirulislamluqman20@gmail.com

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আমরা এখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করিনি। আগামীতে আমরা যাদের সঙ্গে জোট করব, তারা সমাজ এবং রাষ্ট্রব্যবস্থা নিয়ে দেশের পরিবর্তনের প্রশ্নে তাদের অবস্থান কী, রাষ্ট্র সংস্কার, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে তারা কী অবস্থান নেবে, এসব বিষয়ে পরিষ্কার হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নেব আমরা কোনো দলের সঙ্গে জোট করব কি না।

শুক্রবার (৭ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ যুব অধিকার পরিষদের আয়োজন ‘তারুণ্যের রাজনৈতিক সমাবেশ’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

নুরুল হক নুর বলেন, নির্বাচন হলে একটি সরকার ৫ বছরের জন্য স্থায়ী হয়ে যায়। তাই ভোট দেওয়ার ক্ষেত্রে আগামী ৫ বছর আপনারা দেশের ভবিষ্যৎ কাদের হাতে তুলে দেবেন, তা বুঝেশুনে সিদ্ধান্ত নিতে হবে।

তিনি বলেন, নারায়ণগঞ্জ একটি শিল্প এলাকা। এই এলাকার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে শামীম ওসমান ও তার লোকজন চাঁদা আদায় করত। তারা চলে গেলেও এই সব প্রতিষ্ঠান থেকে চাঁদা এখনো বন্ধ হয়নি, কারা এখন চাঁদা নিচ্ছে?

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222