শামীম ওসমান, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তের ঘাট এলাকায় আজ (বুধবার) সকালে একটি অজ্ঞাতনামা লাশ ভাসতে দেখা গেছে।
সকালে স্থানীয়রা প্রথমে লাশটি দেখতে পেয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মাটিলা মসজিদের সোজা দিকের ভারত সীমান্তসংলগ্ন নদীতে লাশটি ভাসতে দেখা যায়। খবর পেয়ে স্থানীয়রা বিষয়টি বিজিবি ও প্রশাসনকে অবহিত করেন। পরে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এলাকাবাসীর ধারণা, লাশটি সীমান্তের ভারতীয় অংশ থেকে ভেসে আসতে পারে। তবে এখনো মৃত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায় নি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এমএআর/
