প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফেসবুক লাইভে এসে হত্যার হুমকি দেওয়া চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শেফায়েতুল ইসলাম ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) ভোরে কক্সবাজার শহর বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ইমরান বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধুখালী গ্রামের মো. রেজাউল করিমের ছেলে। তিনি এলাকায় ছাত্রলীগ ক্যাডার হিসেবে পরিচিত।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান বলেন, গত ১৪ জুলাই ইমরান চৌধুরী নামের একটি ফেসবুক আইডি থেকে প্রায় ২ মিনিটের একটি হুমকিমূলক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে হুমকি দেওয়ার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই ইমরান আত্মগোপনে থাকে।
তিনি আরো বলেন, এর মধ্যে আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
এআইএল/
