জকসু নির্বাচনে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের ৫ সদস্যের প্যানেল ঘোষণা

by naymurbd1999@gmail.com

মো. নিজাম উদ্দিন স্বাধীন (স্টাফ রিপোর্টার)

বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা হওয়ার পর প্রথমবার অনুষ্ঠিত হতে যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) গতদুই দিন ধরে নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। ইতিমধ্যে ১৯ নবেম্বর ২০২৫ইং তারিখ বিকালে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের ৫ সদস্যের একটি প্যানেল ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন
banner

প্যানেলের নাম দেওয়া হয়েছে ‘রোকেয়া পর্ষদ’

বুধবার ( ১৯ নভেম্বর )  বিকাল ৫ ঘটিকার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের নিচতলায় এই প্যানেল ঘোষণা করেন।

এতে ভিপি পদে লড়বেন গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খাদিজা তুল কুবরা,
জিএস পদে লড়বেন নাট্যকলা বিভাগের ২০২২-২১ বিভাগের শিক্ষাবর্ষের জান্নাতুল ফেরদৌস নাদিয়া,

ক্রীড়া সম্পাদক পদে লড়বেন সঙ্গীত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মুনা সুলতানা, সাংস্কৃতিক সম্পাদক পদে লড়বেন নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের রেমি চাকমা এবং স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে লড়বেন মার্কেটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাছাইং মারমা। এসময় নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222