নারায়ণগঞ্জের তিতাস পাইপলাইন ফেটে গ্যাস সরবরাহ ব্যাহত

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চবটি-মুক্তারপুর উড়াল সড়কের কাজ করার সময় তিতাসের বিতরণী পাইপলাইন ফেটে যাওয়ায় আশেপাশের গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে।

বিজ্ঞাপন
banner

শনিবার (২২ নভেম্বর) বিকালে উড়ালসড়কের জন্য গাঁথুনি করতে গেলে বিসিক শাসনগাঁও এলাকায় পাইপলাইনটি ফেটে যায় বলে জানান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মামুনুর রশীদ। তিনি বলেন, “১২ ইঞ্চির পাইপলাইন ফেটে গেছে। এটি মাটির বেশ গভীরে। মাটি কেটে তারপর এটি মেরামত করতে হবে। শনিবার থেকে মেরামতের কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা ছিল। সকালে হালকা চাপে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছি। কিন্তু আমরা মেরামত কাজ শেষ করতে পারিনি। প্রস্তুতি নিচ্ছি, দুপুরের দিকে কাজ শুরু করলে আবারও সরবরাহ বন্ধ থাকবে।”

এ মেরামতের কাজ শেষ করার কোনো নির্দিষ্ট সময়সীমা জানাতে পারেননি এ কর্মকর্তা।

এর আগেও একাধিকবার এ প্রকল্পের কাজ করতে গিয়ে তিতাসের গ্যাস পাইপলাইন ফেটে যাবার ঘটনা ঘটেছে। এতে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। একই সঙ্গে গ্যাসের উপর নির্ভর শিল্প কারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222