বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে ঝিনাইদহে ৭ জন আহত, পুলিশের গাড়িতে হামলা

by Fatih Work

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহ সদর উপজেলার হারানঘাট গ্রামে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ কমপক্ষে ৬ থেকে ৭ জন আহত হয়েছেন এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) বিকেলের দিকে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের হারানঘাট গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

আহত মিঠু বিশ্বাস (৪২), গোলাম ফারুক (৬০) ও রকিবুল ইসলাম (৪৫)-কে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, সদর উপজেলার দোগাছি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ বিশ্বাসের মধ্যে এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে রোববার বিকেলে হারানঘাট গ্রামের কল্যাণপুর বাজারে নজরুল ইসলামের সমর্থক মিঠু বিশ্বাসকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের সমর্থকরা। পরে, পথিমধ্যে আলাদাভাবে সিরাজ বিশ্বাসের সমর্থক গোলাম ফারুক ও রকিবুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় নজরুল ইসলামের সমর্থকরা।

তারা আরও জানান, সেসময় তারা নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পে সাহায্য চান। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে গাড়িতে তুললে নজরুল ইসলামের সমর্থকরা পুলিশের গাড়িতে হামলা করে। এ সময়, তারা গাড়ির বাইরে নামিয়ে গোলাম ফারুক ও রকিবুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এবং পুলিশের পিকআপ ভাঙচুর করে। হামলায় পুলিশের এক সদস্য আহত হয়। পরে দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ছোঁয়া ইসরাইল বলেন, “আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে গোলাম ফারুখের শারীরিক অবস্থা সবচেয়ে বেশি খারাপ। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।”

এই ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করে। মামলায় ৩৩ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এজাহারনামীয় ৫ আসামিকে গ্রেপ্তার করেছে এবং বাকি জড়িতদের ধরতে অভিযান চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222