নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত পুরুষ ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা যায়, রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় তিনি ট্রেনে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।
সোমবার (২৪ নভেম্বর) ভোরে উপজেলার বাজহিজলতলী এলাকায় ঢাকা-রাজশাহী রেলরুটে এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাইয়ুম আলী বলেন, “ভোরে ঢাকা রাজশাহী রেলরুটের কালিয়াকৈর উপজেলার বাজহিজলতলী এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে আনুমানিক ৬০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়।” তিনি আরও বলেন, “নিহতের পরনে লুঙ্গি ও গেঞ্জি ছিল। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।” খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তার পরিচয় শনাক্ত করা হবে।
এমএআর/
