সাহিত্য ও সংস্কৃতিচর্চার পত্রিকা ‘সংযুক্তি’ যাত্রার দুই বছর পূর্তির প্রাক্কালে নিয়মিত প্রকাশনার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে পত্রিকাটি ছয়টি সংখ্যা প্রকাশ করেছে। এবার সংযুক্তি আয়োজন করছে ‘সংযুক্তি আঞ্চলিক প্রতিযোগিতা ২০২৫’, যেখানে অংশ নেবেন গাজীপুর ও উত্তরার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, আগামী ১৬ ডিসেম্বর ২০২৫, গাজীপুর গাছা থানাস্ত তাহফিজুল উম্মাহ মাদরাসার মিলনায়তনে ‘ সংযুক্তি আঞ্চলিক প্রতিযোগিতা’ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠন করার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্তি। এ আয়োজন সফল করতে লেখক, পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের পরামর্শ ও সহযোগিতা কামনা করেছে সংযুক্তি।
প্রতিযোগিতার বিভাগসমূহ
১. হিফজুল কুরআন (৫ পারা)
– যেকোনো পাঁচ পারা একসাথে হতে হবে
– বয়সসীমা: সর্বোচ্চ ১২ বছর
– গাজীপুর ও উত্তরা এলাকার শিক্ষার্থীরা অংশ নিতে পারবে
– রেজিস্ট্রেশন: 01968837015
২. আরবি ও বাংলা বর্ণমালার প্রমিত উচ্চারণ
– আরবি-বাংলা বর্ণের সঠিক উচ্চারণ
– দশটি সুরা ও নির্ধারিত এক পৃষ্ঠা বাংলা পাঠ
– বয়সসীমা: সর্বোচ্চ ১০ বছর
– অংশগ্রহণ: 01968-837015
৩. রচনা প্রতিযোগিতা— ‘আমার দেশের আমি’
– মাতৃভূমি নিয়ে মৌলিক রচনা
– জাতীয় পর্যায়ের পুরস্কারপ্রাপ্ত লেখকরা অংশ নিতে পারবেন না
– অবশ্যই শিক্ষার্থী হতে হবে
– শব্দসীমা: সর্বোচ্চ ১,০০০
রচনা পাঠাতে হবে ইউনিকোডে: sngjokti1@gmail.com
লেখকের সংক্ষিপ্ত পরিচয় ও যোগাযোগ নম্বর যুক্ত করতে হবে
প্রতিটি প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের জন্য থাকছে মেডেল ও আকর্ষণীয় পুরস্কার।
অংশগ্রহণের শেষ তারিখ: ২৯ নভেম্বর ২০২৫
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সকল বিষয়ে সংযুক্তি পরিবারের সিদ্ধান্তই হবে চূড়ান্ত।
যে কোনো প্রয়োজনে যোগাযোগ: 01968-837015
এছাড়া সংযুক্তির অফিসিয়াল ফেসবুক পেজেও ইনবক্স করা যাবে।
এনআর/
