দোকানদারকে পিস্তল দেখিয়ে হত্যার হুমকি পলাতক যুবলীগ নেতার স্ত্রীর, ভিডিও ভাইরাল

by amirulislamluqman20@gmail.com

ব্রাহ্মণবাড়িয়ায় একটি ফার্মেসিতে নিজের ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে কর্মচারীদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের এক নেতার স্ত্রীর বিরুদ্ধে। ইতোমধ্যে এ ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশিত হয়েছে।

গত বুধবার (২৬ নভেম্বর) রাত ৯টার দিকে এ ব্যাপারে জেলা শহরের কুমারশীল মোড়ের মিনহাজ ফার্মেসির মালিক মো. কাউসার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

বিজ্ঞাপন
banner

জানা যায়, সদর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবু কাউসার ২০২৪ সালের ৫ আগস্টের পরে বিভিন্ন মামলায় আসামি হয়ে পলাতক রয়েছেন। এ অবস্থায় প্রথম স্ত্রী লিজা আক্তারকে রেখে তিনি গোপনে দ্বিতীয় বিয়ে করেন। স্বামীর বিয়ের বিষয়টি প্রথম স্ত্রীর জানলে তিনি ক্ষুব্ধ হন। দ্বিতীয় স্ত্রী কোথায় থাকছেন তা জানতে লিজা আক্তার বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকেন। একপর্যায়ে জানতে পারেন, তার স্বামীর দ্বিতীয় স্ত্রীর ভাই কুমারশীল মোড়ের ওই ফার্মেসিতে চাকরি করেন।

২৩ নভেম্বর সন্ধ্যায় লিজা আক্তার মিনহাজ ফার্মেসিতে যান। সেখানে দ্বিতীয় স্ত্রীর ভাইকে না পেয়ে তিনি ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে দোকানের কর্মচারীদের হত্যার হুমকি দেন বলে অভিযোগে বলা হয়েছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222