সিদ্ধিরগঞ্জে মসজিদ ভাঙার প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়াকফকৃত জমিতে নির্মিত একটি মসজিদ ভেঙে ফেলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় মুসল্লিরা। শুক্রবার (২৮ নভেম্বর) মৌচাক বাসস্ট্যান্ড সংলগ্ন সালু হাজী রোড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

বিজ্ঞাপন
banner

এ সময় বক্তরা বলেন, “মসজিদ ভাঙার মূলহোতা শহিদুল ইসলাম ও তার সহযোগীদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তারা নিজ অর্থে পুনরায় মসজিদটি নির্মাণ করে দিতে হবে। পাশাপাশি এমন জঘন্য কাজ করার অপরাধে তাদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। অন্যতায় ধর্মপ্রাণ মানুষ চুপ করে বসে থাকবে না।”

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা আবুল খায়ের শান্ত বলেন, “প্রথমে ধারণা করা হয়েছিল সরকারি উদ্যোগে পুনর্নির্মাণের জন্য মসজিদটি ভাঙা হচ্ছে। পরে জানা যায়, শহিদুল ইসলামের নেতৃত্বে আব্দুল হান্নান ও সুমন মিলে বাণিজ্যিক বহুতল ভবন নির্মাণের উদ্দেশ্যে মসজিদ ভেঙে ফেলে।” এ বিষয়ে অভিযুক্ত শহিদুল ইসলাম বলেন, “মসজিদটি নিচু হয়ে গেছে। বর্ষাকালে পানি উঠে। তাই পুনর্নির্মাণের জন্য ভাঙা হয়েছে।” সামাজিকভাবে আলোচনা না করে আপনি একক সিদ্ধান্তে ভেঙেছেন কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ক্রয়সূত্রে এ জমির মালিক আমি। এখানে একটি বহুতল ভবন নির্মাণ করা হবে। তবে নিচ ও দ্বিতীয় তলাটি মসজিদ হিসেবেই থাকবে। মসজিদের দেখা শোনা আমিই করব। স্থানীয় কিছু লোকজন তা মানছেন না।”

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন— মুফতি বশির উল্লাহ, হাফেজ জাহের আলী, মাওলানা নূর হোসেন নুরানী, মুফতি আহসান উল্লাহ, মাওলানা কাশেম আল হোসাইন, মাওলানা জুনায়েদ, গণ অধিকার পরিষদের নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী ওয়াহিদুর রহমান মিল্কি, ৪ আসনের এমপি প্রার্থী আরিফ ভূঁইয়া ও স্থানীয় ব্যবসায়ী মোক্তার হোসেন প্রমুখ।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222