সিঙ্গাপুরে মাদক পাচার ও গ্রহণের অভিযোগে ১১ বাংলাদেশি গ্রেপ্তার

by Fatih Work

সিঙ্গাপুরের উডল্যান্ডস এলাকায় অভিযান চালিয়ে ১২ জন অভিবাসী শ্রমিককে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। মাদক পাচার ও সেবনের অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার ওই অভিবাসী শ্রমিকদের ১১ জনই বাংলাদেশি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সিঙ্গাপুরের সেন্ট্রাল নারকোটিকস ব্যুরো অভিযান চালিয়ে ওই প্রবাসী শ্রমিকদের গ্রেপ্তার করেছে।

বিজ্ঞাপন
banner

প্রতিবেদনে বলা হয়েছে, উডল্যান্ডস থেকে গ্রেপ্তারকৃত প্রবাসী শ্রমিকদের বয়স ২৩ থেকে ৪০ বছরের মধ্যে। তাদের মধ্যে ১১ জন বাংলাদেশি এবং ১ জন মিয়ানমারের নাগরিক।

শুক্রবার সিএনবির এক বিবৃতিতে বলা হয়, ৩৪ বছর বয়সী এক বাংলাদেশিকে মাদকপাচার ও মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। চার ঘণ্টার ওই অভিযানে সিঙ্গাপুরের সিএনবি, হেলথ সায়েন্সেস অথরিটি, ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটি, জনশক্তি মন্ত্রণালয় ও পুলিশের কর্মকর্তারা অংশ নেন।

২৭ নভেম্বর রাত ৯টার দিকে পুলিশ সিএনবির সদরদপ্তরে এই অভিযানের বিষয়ে ব্রিফিং করে। পরে অভিযান শুরু হয়। দেশটির সংবাদকর্মীদের এই অভিযান প্রত্যক্ষ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।

সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222