ডেমরা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি গ্রেনেড উদ্ধার

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর ডেমরার সারুলিয়া থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি গ্রেনেড উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থানা থেকে এসব গ্রেনেড লুট হয়েছিল বলে জানিয়েছে র‌্যাব।

বিজ্ঞাপন
banner

শনিবার (২৯ নভেম্বর) র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়। র‌্যাব-১০-এর একটি দল এ অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে জানতে চাইলে র‌্যাব-১০-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) তাপস কর্মকার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত আটটার দিকে ডেমরার সারুলিয়ার গরুর হাট নামের একটি স্থান থেকে এসব গ্রেনেড উদ্ধার করা হয়। এগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল।” উদ্ধার হওয়া গ্রেনেড ডেমরা থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222