গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজাম আয়োজিত চলমান ৫ দিনব্যাপী জোড় ইজতেমার ৩ দিনে ৫ মুসল্লির মৃত্যু হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) জোড় ইজতেমার আয়োজক কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।
মারা যাওয়া মুসল্লিরা হলেন সিলেট সদর উপজেলার ভার্থখোলা এলাকার আব্দুল জহিরের ছেলে আবুল আসাদ বাদল (৬২), ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কোট্টাপাড়া এলাকায় নাজির উদ্দিনের ছেলে মইনইউদ্দিন (১০০), জামালপুর সদর থানার কেন্দুয়া এলাকার আব্দুল হাকিমের ছেলে আশরাফ আলী (৬০), জামালপুরের সরিষাবাড়ি থানার বগারপাড় গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মো. চাঁন মিয়া (৬০) ও নোয়াখালী সদর থানার আন্ডারচর কাজীর তালুক গ্রামের সুলতান আহমাদের ছেলে মো. নুর আলম (৮০)।
তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান ৫ মুসল্লির মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এআইএল/
