সিলেটে আবর্জনার স্তূপ থেকে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

সিলেটের জৈন্তাপুরে আবর্জনার স্তূপ থেকে পরিত্যক্ত দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার (৩০ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর একটি দল জৈন্তাপুরের লক্ষ্মীপ্রসাদ ফেরিঘাট রশিদ ফিল্ডসংলগ্ন ক্লাবঘর এলাকায় আবর্জনার স্তূপে লুকানো অস্ত্র দুটি উদ্ধার করে। র‍্যাবের ধারণা, অস্ত্রগুলো নাশকতার উদ্দেশ্যে রাখা হয়েছিল।

বিজ্ঞাপন
banner

র‌্যাব জানায়, “গত বছরের ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে ২৫টি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, বিস্ফোরক, ডেটোনেটর ও একাধিক এয়ারগান উদ্ধার করা হয়েছে।”

র‍্যাব-৯, সিলেট এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, “উদ্ধার হওয়া অস্ত্র জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222