বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করে উৎকষ্ঠার সঙ্গে সুস্থতা কামনা করেছেন জাতীয় ইমাম পরিষদের সভাপতি ও ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের সম্মানিত খতীব মুফতী আবদুল্লাহ ইয়াহ্ইয়া।
আজ সোমবার (১ ডিসেম্বর-২৫ ঈ.) এক বিবৃতিতে তিনি বলেন, বেগম জিয়া হলেন এদেশের আপসহীন নেত্রী। তিনি যেমন একসঙ্গে দেশনেত্রী ছিলেন তেমনি ভারতীয় আধিপত্যের বিরোধী ছিলেন। তাঁর নীতিগত ঐক্য ধরে রেখে আমরা যেন আরো অনেক বেশি ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে দেশকে প্রাধান্য দিতে পারি সেই তাওফীক আল্লাহ আমাদেরকে দান করুন। আমীন।
শেষে তিনি দেশবাসী ও রাজনৈতিক দলগুলোর প্রতি বিএনপি চেয়ারপার্সনের সুস্থতা কামনায় দোয়া করার আহ্বান জানান।
হাআমা/
