শামীম ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে অবৈধ ভাবে মানব চোরাচালানের সময় ১ জন দালাল ও শিশুসহ ৮৩ জন নারী-পুরুষ এবং ৫৪৪৬ বোতল ভারতীয় মদ, ফেন্সিডিল, ভায়াগ্রা ট্যাবলেট ও অন্যান্য মালামাল আটক করেছে ৫৮-বিজিবি। মহেশপুর ৫৮-বিজিবির প্রেস বিজ্ঞপ্তির সূত্রে এই তথ্য জানা গেছে।
১লা অক্টোবর ২৫ থেকে ৩০ নভেম্বর ২৫ ইং পর্যন্ত মানব চোরাচালানের সময় উপজেলার বিভিন্ন সীমান্তে দিয়ে অবৈধভাবে ভারতে পারাপারের সময় ১ জন দালালসহ ৮৩ জন নারী পুরুষ, শিশু এবং ৫ হাজার ৪ শত ৪৬ বোতল ভারতীয় মদ, ফেন্সিডিল ও ভায়াগ্রা ট্যাবলেট আটক করা হয়েছে। ৮৩ জন আটকের মধ্যে ২২ জন পুরুষ, ৪০ জন নারী আর ২১ জন শিশু রয়েছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে, ৪ শত ৩৪ বোতল ভারতীয় মদ, ৬ শত ৯২ বোতল ফেন্সিডিল, ৪ হাজার ২ শত ২২ পিস ভায়াগ্রা ট্যাবলেট আর ৯৮ পিস ভারতীয় সিরাপ এবং ১টি মোটরসাইকেল ও ১৬ কেজি ৭০০ গ্রাম গাঁজা। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় কয়েকটি মামলা করা হয়েছে। মহেশপুর-৫৮ বিজিবি সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান তথ্য দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএআর/
