ভাঙ্গায় বাস চাপায় একই পরিবারর ৩ জনসহ নিহত ৪

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

ফরিদপুরের ভাঙ্গায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ৪ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সোয়া ১২টার দিকে উপজেলার কৈডুবী রেল ক্রসিংয় এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

নিহতরা হলেন- নুরুন্নাহার বেগম (৫৫), তার মেয়ে রিমু বেগম (৩৫) ও ছেলে রায়হান (৩) এবং একজন অজ্ঞতনামা (৬৫) বৃদ্ধ। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, “ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ চলছে। মরদেহগুলো হাইওয়ে থানায় রাখা হয়েছে।”

পুলিশ জানায়, “শুক্রবার রেল ক্রসিং এলাকায় ঝিনাইদহগামী একটি বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222