মুফতী আমিনী রহ. এর জীবন–কর্ম শীর্ষক আলোচনা সভা ১৩ ডিসেম্বর

by Fatih Work

মুজাহিদে মিল্লাত মুফতী আমিনী রহমতুল্লাহি আলাইহির স্মরণে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে ইসলামী ঐক্যজোট। আগামী ১৩ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

গতকাল শনিবার (৬ ডিসেম্বর) ইসলামী ঐক্যজোটের সর্বোচ্চ নীতি–নির্ধারণী ফোরাম মজলিসে শুরার বৈঠকে সভা আয়োজনের এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির।

বিজ্ঞাপন
banner

মজলিসে শুরার আলোচনায় আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য নির্বাচনী জোট গঠনের বিষয়ে দেশের শীর্ষ আলেমদের সঙ্গে পরামর্শ করে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

ইসলামী ঐক্যজোটের নেতারা বলেন, মুফতী আমিনী রহ. এর জীবন, সংগ্রাম ও কর্মময় দাওয়াতি ভূমিকা এ প্রজন্মের কাছে তুলে ধরাই এই আয়োজনের প্রধান উদ্দেশ্য।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222