আওয়ামী লীগের সাবেক এমপি আবদুস সালাম মুর্শেদীর অবৈধভাবে দখলে থাকা গুলশান-২ নম্বরের বাড়িটি পরিত্যক্ত ঘোষণা করে ওই সম্পত্তি সরকারের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৫২ পৃষ্টার এ রায়টি প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ মার্চ খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি ৩ মাসের মধ্যে ছাড়তে হবে বলে রায় দেন হাইকোর্ট।
রায়ের অনুলিপি পাওয়ার তিন মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের নির্দেশ দেন আদালত।
এআইএল/
