নরসিংদীতে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য সফল নারীকে সংবর্ধনা

by Fatih Work

বশির আহমদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে অদম্য সাফল্য নারী বাংলাদেশ কার্যক্রমের আওতায় সংবর্ধনা আয়োজন করেছে নরসিংদী জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।

বিজ্ঞাপন
banner

সোমবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্হাপনায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সেলিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আনোয়ার হোসাইন। এসময় ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার ৫টি ক্যাটাগরিতে ৫ জন অদম্য নারীকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী সিভিল সার্জন সৈয়দ আমিরুল হক শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, জোসনা বেগম জয়ীতার ছেলে প্রফেসর জসীম উদ্দীন সরকার, নরসিংদী সদর সার্কেল (অতিরিক্ত পুলিশ সুপার) আনোয়ার হোসেন শামীম, নরসিংদী সদর হাসপাতালের প্রোগ্রাম অফিসার মো. সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক জোসনা বেগম জয়ীতার ছেলে কামাল হোসেন, শিক্ষিকা নিশাদ ফাতেমা প্রমুখসহ জেলা, উপজেলা উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অদম্য নারী সংবর্ধিতরা হলেন: অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী- সুমাইয়া আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী- তানজিনা আক্তার, সফল জননী নারী- জোসনা বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী- শংকরী রানী সূত্রধর, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে- খালেদা পারভীন।

জানাগেছে, উনবিংশ শতাব্দির খ্যাতিমান বাঙ্গালী সাহিত্যিক শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ছিলেন বেগম রোকেয়া সাখায়াত হোসেন এবারের প্রতিপাদ্য বিষয় ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলার নারী জাগরণের স্বপ্নদ্রষ্টা। তার স্বপ্ন ছিল সমাজে নারী-পুরুষ সমান মর্যাদা আর অধিকার নিয়ে বাঁচবে। সারা জীবন তিনি তার সেই স্বপ্নের কথা বলে গেছেন, লিখে গেছেন তার গল্প-উপন্যাস-প্রবন্ধগুলোতে। যা আজও দিকনির্দেশনা হিসেবে সামনে রয়েছে। বেগম রোকেয়ার জীবন আচরণ ও নারী শিক্ষার প্রসারে তার কাজ স্মরণীয়। তিনি এই লড়াই চালিয়ে গেছেন আমৃত্যু। আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সেই মহীয়সী নারীর জন্মদিন।

১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে এক জমিদার পরিবারে রোকেয়ার জন্ম। জীবনের নানা বাঁকে তিনি রোকেয়া খাতুন, রোকেয়া সাখাওয়াত হোসেন, মিসেস আর এস হোসেন নামেও লিখতেন এবং পরিচিত ছিলেন। দিবসটি উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। উনবিংশ শতাব্দীর কুসংস্কারাচ্ছন্ন, পশ্চাদপদ ও রক্ষণশীল সমাজের শৃঙ্খল ভেঙে শিক্ষাবঞ্চিত, অবহেলিত ও প্রতিবন্ধকতার আবর্তে নিপতিত নারী সমাজকে শিক্ষার আলোয় উদ্ভাসিত করতে বেগম রোকেয়া গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক, নারী গবেষক, প্রগতিশীল চিন্তা ও উদার মানবতাবোধের অধিকারী। নারীর ভাগ্যোন্নয়নে শিক্ষা ও স্বাবলম্বিতা যে অত্যন্ত পুরুত্বপূর্ণ তা তিনি দূরদর্শিতার সঙ্গে উপলব্ধি করতে পেরেছিলেন। সমাজের বিরূপ ও বিরুদ্ধ চিন্তার প্রতিকূলতাকে উপেক্ষা করে নারীশিক্ষা ও উন্নয়নকে এগিয়ে নিতে তিনি সমাজ সংস্কারকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।

নারী-পুরুষের সমান অংশীদারিত্ব ব্যতীত টেকসই উন্নয়ন সম্ভব নয়। সরকারের বিচক্ষণ, গতিশীল ও বলিষ্ঠ পদক্ষেপের কারণে রাজনীতি, পররাষ্ট্রনীতি, আইন প্রণয়ন, প্রশাসন, অর্থনীতি, সাংবাদিকতা, শিল্প-সংস্কৃতি ও খেলাধুলাসহ পেশাভিত্তিক সকল ক্ষেত্রে নারীদের আজ গর্বিত পদচারণা। নারীরা এভারেস্ট বিজয় থেকে শুরু করে শান্তি মিশনের ঝুঁকিপূর্ণ দায়িত্বও সমদক্ষতায় সম্পাদন করছেন।

নারী সমাজের মধ্যে বিরাজমান সকর প্রকার বিভ্রান্তি ও আশঙ্কা দূর করে নারীদেরকে সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করার শক্তিতে উজ্জীবিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যকে সামনে রেখে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে প্রতিবছর আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) এবং রোকেয়া দিবস (উদযাপন কালে দেশব্যাপী “অদম্য নারী পুরস্কার” শীর্ষক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে তৃণমূলের সকল নারী তথা অদম্য নারী অনুসন্ধান করে তাদের স্বীকৃতি ও সম্মাননা প্রদান অন্যান্য নারীদেরকে অনুপ্রাণীত করবে, সমগ্র সমাজ মানস নারী বান্ধব হবে এবং এতে করে জেন্ডার সমতা ভিত্তিক সমাজ বিনির্মাণ ত্বরান্বিত হবে। উল্লেখ্য যে, অদম্য নারী হচ্ছে সকল বাধা বিপত্তি অতিক্রম করে বিভিন্ন ক্ষেত্রে সফল নারীর একটি প্রতিকী নাম।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222