তুরস্ক থেকে চুরি হওয়া ৪১ পুরাকীর্তি ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র

by amirulislamluqman20@gmail.com

তুরস্ক থেকে চুরি হওয়া এবং আনাতোলিয়ার ইতিহাসের সঙ্গে সম্পর্কিত কমপক্ষে ৪১টি ঐতিহাসিক পুরাকীর্তি ফেরত দিচ্ছে যুক্তরাষ্ট্র।

সোমবার (৮ ডিসেম্বর) আঙ্কারা ও ওয়াশিংটনের কর্মকর্তারা এক যৌথ ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেছেন। আঙ্কারার সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারের চলমান প্রচেষ্টায় এটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন
banner

৮ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যমানের এসব পুরাকীর্তি নিউইয়র্কের ম্যানহাটন অ্যাটর্নির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তুরস্কের সংস্কৃতি ও পর্যটন উপমন্ত্রী গকহান ইয়াজগিরের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

ফেরত পাওয়া বস্তুগুলোর মধ্যে রয়েছে এমন বহু বিরল নিদর্শন, যা একসময় আনাতোলিয়ায় বিকাশমান প্রাচীন সভ্যতাগুলোর ইতিহাস বহন করত। এগুলোর অনেকটি বিভিন্ন চোরাচালান চক্রের মাধ্যমে অবৈধভাবে তুরস্ক থেকে পাচার হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছিল।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পুনরুদ্ধার অভিযানের নেতৃত্বের জন্য পরিচিত ম্যানহাটনের ডেপুটি জেলা অ্যাটর্নি ম্যাথিউ বগড্যানস এবং হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস (HSI)–এর সহকারী পরিচালক টম আকোশেলা।

তারা তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দৃঢ় সহযোগিতাকে বিশেষভাবে উল্লেখ করেন, যা চোরাচালান নেটওয়ার্ক ভাঙতে এবং চুরি হওয়া পুরাকীর্তি ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পুরাকীর্তিগুলোর এই পুনরুদ্ধার যুক্তরাষ্ট্র–তুরস্কের যৌথ তদন্তের মাধ্যমে সাম্প্রতিক সময়ে অর্জিত একাধিক ফিরিয়ে আনার ঘটনার সর্বশেষ উদাহরণ। এটি ভবিষ্যতেও এই খাতে উভয় দেশের বাড়তি সহযোগিতার ইঙ্গিত বহন করছে।

সূত্র: টিআরটি গ্লোবাল।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222